সুন্দরবনের গহিনে ব্যবহার করা হচ্ছে স্টারলিংক ইন্টারনেট

ম্যানগ্রোভ বন, লবণাক্ত জলের ঢেউ আর গোলপাতার ঝোপে ঘেরা সুন্দরবন যেন প্রকৃতির এক রহস্যময় জগৎ। যেখানে মানুষের উপস্থিতি সীমিত, সেখানে আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছানো একসময় ছিল কল্পনার বিষয়। বিশেষ করে সুন্দরবনের গভীর অঞ্চলের পর্যটনকেন্দ্র ও রিসোর্টগুলোতে দুর্বল মোবাইল নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে ভ্রমণপিপাসুদের জন্য ছিল বড় ভোগান্তি। তবে সময় বদলেছে। ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক সুন্দরবনের যোগাযোগ ব্যবস্থায় এনেছে নতুন সম্ভাবনা।

দীর্ঘদিন ধরে সুন্দরবনে ভ্রমণে আসা পর্যটকদের অন্যতম প্রধান অভিযোগ ছিল ধীরগতির ইন্টারনেট সংযোগ। বনের ভেতরে মোবাইল টাওয়ারের স্বল্পতা এবং ঘন বনাঞ্চলের কারণে থ্রি-জি বা ফোর-জি নেটওয়ার্ক সেখানে কার্যকরভাবে কাজ করত না। কিন্তু স্টারলিংকের প্রযুক্তি এই সীমাবদ্ধতা দূর করেছে। কোনো মোবাইল টাওয়ার বা ভূগর্ভস্থ কেব্‌ল ছাড়াই সরাসরি উপগ্রহের মাধ্যমে সুন্দরবনের গভীর এলাকাতেও দ্রুতগতির ইন্টারনেট সুবিধা পাওয়া যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *