মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স মনে করেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা এখনো সম্ভব। তবে তেহরান তাদের পরমাণু কর্মসূচি পরিত্যাগে অনড় থাকায় তিনি ইসলামাবাদ সফর শেষে একটি ‘চূড়ান্ত প্রস্তাব’ দিয়ে ফিরে গেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।
ওই কর্মকর্তা জানান, আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়া ভ্যান্সের ধারণা, ট্রাম্প প্রশাসন-এর সঙ্গে দরকষাকষিতে নিজেদের অবস্থান নিয়ে ইরানের শাসকগোষ্ঠীর মধ্যে এক ধরনের ‘ভুল ধারণা’ রয়েছে।
দীর্ঘ আলোচনার পরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে দুই পক্ষের মধ্যে কোনো সমঝোতা হয়নি। অমীমাংসিত বিষয়গুলোর মধ্যে রয়েছে, ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করা, আঞ্চলিক মিত্রদের নিয়ে একটি বিস্তৃত শান্তি কাঠামো গড়ে তোলা এবং হরমুজ প্রণালি কোনো টোল বা শুল্ক ছাড়া স্থায়ীভাবে উন্মুক্ত রাখার ব্যবস্থা নিশ্চিত করা।
সূত্র: বিবিসি।

No comments:
Post a Comment